• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
শান্তিকালীন পদক পেলেন সহ-বিমান বাহিনী প্রধান মতলবের খায়ের উল আফসার নেত্রকোনার খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড ​‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস ইউএনওদের নিয়ে সম্মেলন পহেলা ডিসেম্বর নারায়ণগঞ্জে স্টাডি ট্যুরে ৪৩ ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ শিক্ষানবিশ এএসপি সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ ইউক্রেন ও পশ্চিমারা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে: মেদভেদেভ এ দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স-এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার এর সাক্ষাৎ সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা আশনা হাবিব ভাবনা

নারায়ণগঞ্জে ১২০ কেজি মা ইলিশ জব্দ, চার বিক্রেতাকে জরিমানা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১২০ কেজি মা ইলিশ ও ১১ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় মা ইলিশ ও পিরানহা বিক্রির দায়ে চার মাছ বিক্রেতাকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কঠোর নির্দেশনায় শহরের খানপুর বাজার ও তল্লার ভাই ভাই বাজারে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ এর অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের সার্বিক নির্দেশনায় অভিযানে জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. নওশের আলীসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানে মা ইলিশ ও নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে মো. নজরুল ইসলামকে ২ হাজার টাকা এবং মো. লিটন মিয়া, মো. আলাউদ্দিন ও মো. নূর ইসলামকে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা না গেলে ইলিশের উৎপাদন হুমকির মুখে পড়বে। জনস্বার্থে এবং দেশের জাতীয় সম্পদ রক্ষায় আমাদের এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

মৎস্য দপ্তর জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিয়মিত মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা