• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরের গলাচিপা কলেজ রোড এলাকায় আয়োজিত এ সভায় বক্তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

সভায় তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের কালো থাবা থেকে রক্ষা করে তাদের সচেতন, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। কিশোর অপরাধ রোধে আমাদের প্রথম প্রতিরোধ গড়তে হবে পরিবার থেকেই। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে, তবে সামাজিক আন্দোলন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, কিশোর গ্যাং ও মাদক চক্র নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু আইন প্রয়োগ দিয়ে সব সমস্যার সমাধান হবে না। স্কুল-কলেজে নিয়মিত কাউন্সেলিং, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের মূলধারায় ফেরাতে হবে। অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তানের সঙ্গ ও গতিবিধির প্রতি নজর রাখুন।নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।

সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি নগরের বিভিন্ন ওয়ার্ডে যুব উন্নয়ন ও খেলাধুলার সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

আয়োজক কমিটির সদস্যবৃন্দ ছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা মাদকবিরোধী অভিযান জোরদার, স্কুল-কলেজে সচেতনতা প্রচার এবং কিশোরদের জন্য বিকল্প বিনোদনের ব্যবস্থা করার সুপারিশ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা