• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

দীর্ঘদিনের অভাব-অনটনের সঙ্গে লড়াই করা অসহায় স্বপ্না বেগমের পাশে দাঁড়াল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। স্বাবলম্বী করার লক্ষ্যে তার হাতে একটি সেলাই মেশিন তুলে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

রবিবার ২-৮-২৬ ইং সদর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্বপ্না বেগমের হাতে এই সহায়তা তুলে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, সংসার চালাতে দীর্ঘদিন ধরে হিমশিম খাচ্ছিলেন স্বপ্না বেগম। অভাবের কারণে সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতেও সমস্যায় পড়েছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়।

সহায়তা প্রদানের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চাই কেউ যেন অভাবের কারণে পিছিয়ে না পড়ে। স্বপ্না বেগমের মতো নারীরা নিজের পায়ে দাঁড়ালে একটি পরিবারই শুধু না, সমাজও উপকৃত হবে। এই সেলাই মেশিনের মাধ্যমে তিনি এখন নিজেই উপার্জন করে সন্তানের লেখাপড়ার খরচ চালাতে পারবেন। প্রশাসন সবসময় অসহায় মানুষের পাশে আছে।

সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত স্বপ্না বেগম বলেন, আমি অনেকদিন ধরে কষ্ট করছি। ছেলেমেয়েদের পড়ার খরচ দিতে পারছিলাম না। উপজেলা প্রশাসন আজ আমাকে যে সাহায্য করলো, এটা আমার জীবন বদলে দেবে। আমি এখন সেলাই করে সংসার চালাবো। স্যারের প্রতি আমি কৃতজ্ঞ।

স্থানীয়রাও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, প্রশাসনের এমন মানবিক সহায়তা এলাকার অন্যান্য অসহায় পরিবারের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা