• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর দ্বিতীয় দিনের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা শনিবার ঢাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোঃ ইকবাল হোসেন।

আজ শনিবার ০১ আগস্ট ২০২৬, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, মতিঝিল কলোনী কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষার সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ডিআইজি মোঃ ইকবাল হোসেন সকালেই কেন্দ্রে পৌঁছে বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন ও ফিন্যান্স) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মোঃ সিদ্দিকুর রহমান এবং পুলিশ সুপার, ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা।

এছাড়া ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার, পরীক্ষা গ্রহণ কমিটির সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা রেঞ্জ পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশে যোগ্য, দক্ষ ও মেধাবী প্রার্থী নিয়োগের স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেন।

উল্লেখ্য, এএসআই (নিরস্ত্র) ক্যাডেট নিয়োগ-২০২৬ এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত প্রার্থীদের পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা