• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে কেক কাটা ও খাবার বিতরণের মধ্য দিয়ে জান্নাতুল ফেরদৌসের জন্মদিন পালন জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন সহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান না.গঞ্জের মাটি ও গনমানুষের নেতা প্রয়াত নাসিম ওসমান’র ৭৩তম জন্মদিনে আজমিরী ওসমানের দোয়া প্রার্থনা গ্যাস সংকটে নারায়ণগঞ্জের নিটশিল্পে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা : হাতেম ‎ নারায়ণগঞ্জে দিনব্যাপী পরিদর্শনে বিভাগীয় কমিশনার: সেবার মান ও উন্নয়ন ত্বরান্বিত করার নির্দেশ পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষনা করেছেন প্রশাসক এড. সাখাওয়াত নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান

গ্যাস সংকটে নারায়ণগঞ্জের নিটশিল্পে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা : হাতেম ‎

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গ্যাস সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকায় দেশের শিল্প খাতে ভয়াবহ মানবিক ও আর্থিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। বিশেষ করে ঢাকা ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে উৎপাদন কার্যত বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রপ্তানি খাতেও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন শিল্প মালিকরা।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে আয়োজিত ‘জ্বালানি খাতে সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

‎তিনি বলেন, আগামী ১০ আগস্টের আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে প্রায় ২৫ দিন ধরে কারখানাগুলোর উৎপাদন কার্যত বন্ধ থাকবে। এতে নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য পাঠানো সম্ভব হবে না। ক্রেতাদের সন্তুষ্ট রাখতে বাধ্য হয়ে আকাশপথে (এয়ার শিপমেন্ট) পণ্য পাঠাতে হতে পারে। এতে মোট রপ্তানি মূল্যের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত খরচ হতে পারে।

‎মোহাম্মদ হাতেম বলেন, ‘গ্যাস সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকায় শিল্প খাতে এক ভয়াবহ মানবিক ও আর্থিক সংকট তৈরি হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে গ্যাস নেই। আগামী ১০ আগস্টের আগে পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রায় ২৫ দিন কারখানাগুলোর উৎপাদন কার্যত বন্ধ থাকবে।’

‎তিনি আরও বলেন, উৎপাদন ব্যাহত হওয়ার কারণে নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব না হলে আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প হিসেবে ছাড় দাবি করতে পারেন। এ ক্ষেত্রে ক্রেতারা অন্তত ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট চাইতে পারেন। ফলে একদিকে যেমন উৎপাদন বন্ধ থাকবে, অন্যদিকে রপ্তানি আদেশ ধরে রাখতেও বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে শিল্প মালিকদের।


‎গ্যাস সংকট শুধু উৎপাদন ও রপ্তানিকে নয়, শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত শ্রমিকদের জীবন-জীবিকাকেও ঝুঁকির মুখে ফেলেছে বলে জানান বিকেএমইএ সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা