• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন সহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জনসেবার মান বৃদ্ধি ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা গতকাল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় দিনব্যাপী গুরুত্বপূর্ণ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

দিনের শুরুতে বিভাগীয় কমিশনার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ ও সাদিপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদের পাশের সড়কে পানি নিষ্কাশন পাইপ ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সেখানে উপস্থিত সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে নাগরিক সুবিধা-অসুবিধার কথা শোনেন।

এরপর তিনি সোনারগাঁ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে দেখেন এবং দ্রুত ও মানসম্পন্নভাবে কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের দ্বিতীয় পর্বে তিনি সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে যান। পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করে দাপ্তরিক নথিপত্র ও সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, “সরকারের গৃহীত সকল উন্নয়ন কার্যক্রম সততা ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। জনগণ যেন হয়রানি ছাড়া দ্রুত সেবা পায়, সেটিই এখন মূল লক্ষ্য।”

সভা শেষে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

দিনের শেষভাগে তিনি বৈদ্যেরবাজার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলে ভূমিসেবা পাওয়ার ক্ষেত্রে কোনো হয়রানি বা প্রতিবন্ধকতা আছে কিনা তা খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জনসেবার মানোন্নয়নে বিভাগীয় কমিশনারের এই মাঠপর্যায়ের পরিদর্শন স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের মাঝে নতুন উদ্যমের সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা