• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

গ্যাস সংকটে নারায়ণগঞ্জের নিটশিল্পে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা : হাতেম ‎

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গ্যাস সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকায় দেশের শিল্প খাতে ভয়াবহ মানবিক ও আর্থিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। বিশেষ করে ঢাকা ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে উৎপাদন কার্যত বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রপ্তানি খাতেও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন শিল্প মালিকরা।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে আয়োজিত ‘জ্বালানি খাতে সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

‎তিনি বলেন, আগামী ১০ আগস্টের আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে প্রায় ২৫ দিন ধরে কারখানাগুলোর উৎপাদন কার্যত বন্ধ থাকবে। এতে নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য পাঠানো সম্ভব হবে না। ক্রেতাদের সন্তুষ্ট রাখতে বাধ্য হয়ে আকাশপথে (এয়ার শিপমেন্ট) পণ্য পাঠাতে হতে পারে। এতে মোট রপ্তানি মূল্যের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত খরচ হতে পারে।

‎মোহাম্মদ হাতেম বলেন, ‘গ্যাস সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকায় শিল্প খাতে এক ভয়াবহ মানবিক ও আর্থিক সংকট তৈরি হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে গ্যাস নেই। আগামী ১০ আগস্টের আগে পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রায় ২৫ দিন কারখানাগুলোর উৎপাদন কার্যত বন্ধ থাকবে।’

‎তিনি আরও বলেন, উৎপাদন ব্যাহত হওয়ার কারণে নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব না হলে আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প হিসেবে ছাড় দাবি করতে পারেন। এ ক্ষেত্রে ক্রেতারা অন্তত ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট চাইতে পারেন। ফলে একদিকে যেমন উৎপাদন বন্ধ থাকবে, অন্যদিকে রপ্তানি আদেশ ধরে রাখতেও বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে শিল্প মালিকদের।


‎গ্যাস সংকট শুধু উৎপাদন ও রপ্তানিকে নয়, শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত শ্রমিকদের জীবন-জীবিকাকেও ঝুঁকির মুখে ফেলেছে বলে জানান বিকেএমইএ সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা