• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আনার আশ্বাস ইউএনওর

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দক্ষিণ আফ্রিকার একটি সুপারশপে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে নারায়ণগঞ্জ সদরের ৫ জনের মরদেহ দ্রুত দেশে আনা এবং সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

মঙ্গলবার ২৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় তাৎক্ষণিক সরজমিনে গিয়ে তিনি আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান।

ইউএনও সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় বা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে নিহতদের আনুষ্ঠানিক তালিকা পাওয়া যায়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪ জন এবং বক্তাবলী ইউনিয়নের ১ জন এই ঘটনায় মারা গেছেন।

তিনি আরও বলেন, “প্রবাসী কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। স্থানীয়ভাবে পাওয়া তথ্য সংরক্ষণ করা হয়েছে। দূতাবাস থেকে আনুষ্ঠানিক তথ্য আসার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে।”

ইউএনও জানান, মরদেহ দেশে আনা, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং প্রাপ্য ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়ায় পরিবারগুলোকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ শাখার সহকারী পরিচালকের সঙ্গেও আলোচনা হয়েছে।

তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন। যাতে প্রশাসনিক কোনো জটিলতার মুখে পরিবারগুলোকে পড়তে না হয়।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার একটি সুপারশপে ভয়াবহ আগুন লাগে। এতে ৬ জন নিহত হন। তাদের মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। নিহতদের মধ্যে ৪ জন আলীরটেক ইউনিয়নের এবং ১ জন বক্তাবলী ইউনিয়নের।

দূতাবাস থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর মরদেহ আনার পরবর্তী প্রক্রিয়া শুরু হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা