• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আজ ২৫-৭-২৬ ইং শনিবার ভোর থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনায় পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তার পাশে স্তূপ করে রাখা বর্জ্য অপসারণে কাজ করছেন।

স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিন গভীর রাতে কে বা কারা রাস্তার মধ্যে ময়লার স্তূপ ফেলে রেখে যায়। এর ফলে একদিকে যেমন সড়কের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধের কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই বাস্তবতায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশে তাৎক্ষণিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। পাশাপাশি যারা রাস্তায় প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, নগরের সৌন্দর্য রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে সড়কে ময়লা ফেলার প্রবণতা কোনোভাবেই বরদাশত করা হবে না। যার যার বর্জ্য তাকে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। রাস্তাঘাট নষ্ট করলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হয়, তেমনি জনদুর্ভোগও বাড়ে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অপরাধীকে শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানটি পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের সব গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশমুখে পরিচালিত হবে। একইসঙ্গে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং ও প্রচার কার্যক্রমও চালানো হবে।

পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন নগরী গড়তে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিজ্ঞ মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা