• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ব‍্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’-এ ‘বিজনেস লিডারশিপ এক্সিলেন্স’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’ ও কালচার ফেস্টিভ্যালে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশনস জানায়, ব্যবসায়িক নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে অবদান এবং বিভিন্ন খাতে সফল ভূমিকার স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড সিলেকশন কমিটির সিদ্ধান্তে মোহাম্মদ সোহাগকে ‘বিজনেস লিডারশিপ এক্সিলেন্স’ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
সম্মাননা গ্রহণের পর মোহাম্মদ সোহাগ বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়িক উৎকর্ষের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে দেশের শিল্প ও অর্থনীতির উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যেতে চান তিনি। এ সম্মাননার জন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব, বিটিআরসির সাবেক চেয়ারম্যান এবং গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। এছাড়া সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ানসহ দেশের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সোহাগ বর্তমানে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা