• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে বিল্লাল হোসেন রবিন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৬ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বর্তমানে স্কুল কলেজের শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত। নব্বই দশকে ছাত্র অবস্থায় আমরা শিরদাঁড়া সোজা করে কম্পিউটার শিখতাম। আর এখনকার ছেলেমেয়েরা মাথা নিচু করে মোবাইল চালায়। এ আসক্তি থেকে আমাদের সন্তানদের বের করে আনতে হবে। মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে। দাবা আমাদের ধৈর্য্য ও চিন্তাশক্তি বাড়ায়। জীবনে চলার পথে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। তাই ওদের দাবা খেলায় উৎসাহ দিন।

নাহার চেস একাডেমির দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজ ২৪ জুলাই, শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন। নাহার চেস একাডেমি সম্পর্কে প্রধান অতিথি বলেন- আজকের অনুষ্ঠানে না এলে আমি বুঝতে পারতাম না নারায়ণগঞ্জে নাহার চেস একাডেমি শিশু-কিশোরদের দাবা প্রতিভা বিকাশে এতো দীর্ঘ সময় ধরে কতো কাজ করছে। বাংলাদেশের দাবাঙ্গণে নতুন নতুন কৃতি দাবাড় সৃষ্টিতে নাজমুল হাসান রুমি এবং নাহার চেস একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমাদের জেলার মুখ উজ্জ্বল করছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

জাতীয় দাবা বিচারক ও দাবা প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর চেয়ারম্যান এডভোকেট শাহানাজ জামান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও লেখক সাব্বির আহমেদ সেন্টু এবং ডাক্তার ফারহান রায়হান খেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ও দাবানুরাগী এডভোকেট আবু রায়হান।

আলোচনা পর্ব শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে নাহার চেস একাডেমি আয়োজিত বিগত চারটি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এগুলো হল- স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতা, বৈশাখী দাবা প্রতিযোগিতা এবং এনসিএ দ্বিতীয় মেডেল দাবা প্রতিযোগিতার সিনিয়র ও জুনিয়র গ্রুপ।

নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের ক্ষুদে বিজয়ী দাবাড়ুরা আজ অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে। এদের মধ্যে রয়েছে- বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের নুসরাত হাসান নাবা, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ফারহান হাসিন, সমাদ্রীত সাম্য, হেরিটেজ স্কুলের ইয়ামিন ফিয়াজ সমৃদ্ধ, রুদ্রনীল সাহা, নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের শৌণক সাহা ও শরণ্যা সাহা। দাবায় সেরা ক্ষুদে দাবাড়ুর সম্মাননা পেয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির রূপান্তর সৌর। নাহার চেস একাডেমির বিশেষ সম্মাননা প্রদান হয় একাডেমির প্রথম দাব্য শিক্ষার্থী ডাক্তার ফারহানা রায়হান খেয়াকে। অনুষ্ঠানটি আজ সকালে শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা