• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদে কমিটি গঠন, সভাপতি মহসীন, মাইনুদ্দিন সম্পাদক

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৮ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক রুদ্রবার্তা’র সহকারী সম্পাদক হাজী মুহাম্মদ মুহসীন দেওয়ান সভাপতি এবং প্রেস বিডি ডটকম-এর সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বন্দরের মদনপুরস্থ ড্রিমল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ক্লাবের আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. আবু সাঈদ মিয়া, সহ-সভাপতি মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হাসান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, অর্থ সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শান্তা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র ঘোষ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সাব্বির আহমেদ সেন্টু, ফিরোজ খান, অ্যাডভোকেট শাহানাজ জামান, নজরুল ইসলাম নয়ন, শ্যামল কুমার দাস, ইমরান হোসাইন আকাশসহ অন্যরা নির্বাচিত হন।

সভায় দৈনিক বিজনেস ফাইলের ডেপুটি এডিটর শোভন কমল, মানবাধিকার নেতা মোমেন ইসলাম, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, দৈনিক পূর্ণজাগরণের সম্পাদক হুমায়ূন কবির মৃধাসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বন্দর, নারায়ণগঞ্জসহ দেশের সকল প্রয়াত গণমাধ্যমকর্মীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবু সাঈদ মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা