• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

প্রাইভেটকার চালকের ঘুষিতে প্রান গেল অটোরিকশা চালকের : অভিযুক্ত গ্রেপ্তার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের সঙ্গে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রাইভেটকার চালকের চড়-থাপ্পড় ও কিল-ঘুষিতে মোঃ রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড-চাষাড়া রোডের রাইয়ান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা মামলা দায়ের করেছেন। ঘটনার পর পরই অভিযুক্ত প্রাইভেটকার চালক মো. নাদিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাইয়ান সিএনজি পাম্পের সামনে একটি প্রাইভেটকারের সাথে অটোরিকশার সামান্য ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রাইভেটকার চালক নাদিম ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রফিককে বেধড়ক চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকেন। এতে রফিকের নাক-মুখ দিয়ে রক্ত বের হয় এবং তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলাম পটুয়াখালী সদরের গেরাখালি গ্রামের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় বসবাস করতেন। অপরদিকে গ্রেফতারকৃত নাদিম সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আঃ হালিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে এবং দায়েরকৃত মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা