• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত বিসিকে প্রভাব বিস্তার ও ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে ব্যবসায়ী নেতা ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম একটি প্রভাবশালী মহলের টার্গেটে পরিণত হয়েছে। এমনটাই অভিযোগ নারায়ণগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীদের। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের সময় সংঘটিত হওয়া হত্যা মামলার আসামি দাবি করা হলেও পুলিশ বলছে মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন।
গত ১৬ জুলাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় হাতেমের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে দাবী করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় হাতেম হত্যা মামলার আসামি বলেও দাবী করেন তিনি।
আল আমিন বলেন, ওসমানদের ক্যাশিয়ার কে? সেই হাতেমদের নাম বলা যাবে না। তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি। হাতেমের বিরুদ্ধেও মামলা রয়েছে।
তবে হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কোন মামলা নেই। নারায়ণগঞ্জের বাইরের কোন মামলার তথ্যও আমাদের কাছে নেই।
এদিকে বারংবার হাতেমকে টার্গের করার পেছনে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিককে অশান্ত করার পাঁয়তারা রয়েছে বলে আশংকা করছে গার্মেন্টস মালিক ও ব্যাবসায়ী নেতারা। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই হাতেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিন। এঘটনায় গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
এর আগে ২০২৬ সালের ৩ মার্চ নির্বাচনের এক মাসেরও কম সময়ের মাথায় ফতুল্লায় এক ইফতার মাহফিলে হাতেমকে উদ্দেশ্য করে আল আমিনের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন গার্মেন্টস মালিক ও শ্রমিকেরা। এসময় প্রায় দুই ঘন্টা এমপিকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এমপিকে উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা