• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৭ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

জনসাধারণের অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় সরাসরি শুনে দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বোধবার ২২ জুলাই, ২০২৬ খ্রি. জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রতি বুধবার নিয়মিতভাবে আয়োজিত এ গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা অংশ নিয়ে ভূমি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবাসহ নানা বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন।

গণশুনানিতে সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। গণশুনানির মাধ্যমে জনগণের সমস্যা সরাসরি জানার সুযোগ তৈরি হয়েছে। আমরা চাই প্রতিটি অভিযোগের দ্রুত নিষ্পত্তি হোক এবং জনগণ যেন হয়রানিমুক্তভাবে সেবা পায়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের গণশুনানি প্রতি বুধবার নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা