• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

ঢাকা বিভাগের আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়ন পর্যালোচনায় দিনব্যাপী গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫০ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনায় দিনব্যাপী চারটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার সম্মেলন কক্ষে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে এসব সভা হয়।

সভায় সীমান্ত ও অভ্যন্তরীণ রুটে চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত অভিযান বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা বিভাগের ১৩ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার ও ভিডিপির মধ্যে তথ্য আদান-প্রদান আরও জোরদারের সিদ্ধান্ত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম। তিনি মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করে তা ভোক্তা পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে জেলা প্রশাসনকে নিবিড় মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

ঢাকা বিভাগের ১৩ জেলার জেলা প্রশাসকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় বর্তমান সরকারের জনকল্যাণমুখী কর্মসূচি ও নীতিসমূহ মাঠ পর্যায়ে দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন এবং রাজস্ব আদায় প্রক্রিয়া আরও গতিশীল করার বিশেষ নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার।

পরিবেশ ও উন্নয়ন প্রসঙ্গ
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত নানামুখী পদক্ষেপ জেলা পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সভায় উপস্থিত ছিলেন
বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপিসহ সরকারের বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা বিভাগের ১৩টি জেলার জেলা প্রশাসকগণ।

সভা শেষে বিভাগীয় কমিশনার বলেন, জনস্বার্থ ও ঢাকা বিভাগের সমন্বিত সার্বিক উন্নয়নে বিভাগীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে। সরকারের নীতিনির্ধারণী নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা