• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

চট্টগ্রামে বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে না:গঞ্জ ‘আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন’, নগদ অর্থ সহায়তা বিতরণ ​

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জের সামাজিক ও মানবিক সংগঠন ‘আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন’। গত রবিবার সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় সর্বস্ব হারানো শতাধিক পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো কমেনি। অসংখ্য মাটির ঘর ধসে পড়েছে এবং বহু পরিবার তাদের খাট, আলমারি, ফ্রিজ, জামাকাপড়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে চরম বিপাকে পড়েছেন। বহু বছরের কষ্টে গড়ে তোলা ছোট ছোট সংসার মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
​এই চরম সংকটে রবিবার সকাল ৮টা থেকে মাগরিব পর্যন্ত সংগঠনের স্বেচ্ছাসেবীরা কখনো সিএনজিযোগে, কখনো কাদামাটি ভেঙে, আবার কখনো দীর্ঘ পথ হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন।
​এদিন বাঁশখালীর বিভিন্ন দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। যার মধ্যে রয়েছে— ৭ নম্বর ওয়ার্ডের জলদী (মির্জির তলা), ৬ নম্বর ওয়ার্ডের হারুন বাজার, ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া (গুনাপাড়া), চেচুরিয়ার হুজিত্যাপাড়া, ৬ নম্বর ওয়ার্ডের কাতারিয়া, ৪ নম্বর ওয়ার্ডের কাতারিয়ার বেড়িবাঁধ এলাকা এবং বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইলশা এলাকা। এছাড়া, বন্যার পানিতে ভেসে গিয়ে নিহত হওয়া এক ব্যক্তির পরিবারের হাতেও বিশেষ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
​সহায়তা বিতরণকালে সংগঠনের স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত মানুষের ভাঙা ঘরবাড়ি ও দুর্দশাগ্রস্ত জীবনযাত্রা প্রত্যক্ষ করেন। ভুক্তভোগী অনেকেই জানান, বন্যায় সব হারিয়ে নতুন করে জীবন শুরু করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
​সংগঠনের দায়িত্বশীলরা জানান, সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও দেশ-বিদেশের দাতাদের আন্তরিক সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই অনুদান পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এ লক্ষ্যে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন নারায়ণগঞ্জ কাশীপুরসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল দাতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
​উক্ত মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জুলহাস এবং সংগঠনের সক্রিয় সদস্য মোঃ উমাম।
​‘মানবতার সেবায়, আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায়’— এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা