• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১১৫ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেলে ঢাকায় আইএইচআরসি ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে শারমিন ইসলাম স্মৃতিকে সভাপতি এবং হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য শীর্ষ দুই পদে এসেছেন সিনিয়র সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) মোঃ তরিকুল ইসলাম ও সহ-সভাপতি মিতু আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আইএইচআরসি ট্রাস্টের দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনন্দ মহল সরকার। নবনির্বাচিত এই চার শীর্ষ নেতার ওপর ২১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আনন্দ মহল সরকার বলেন, “মানবাধিকার রক্ষা কোনো সাধারণ কাজ নয়, এটি একটি বড় নৈতিক অঙ্গীকার। নতুন কমিটি সততার সাথে সেই দায়িত্ব পালন করবে বলে আমরা আশাবাদী।”

নবনির্বাচিত সভাপতি শারমিন ইসলাম স্মৃতি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “নারায়ণগঞ্জে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের আইনি ও সামাজিক অধিকার রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তৃণমূল পর্যায়ে সংগঠনের মানবিক কার্যক্রম বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি চূড়ান্ত করে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা