• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় রবিবার সকাল থেকে শহরের চাষাড়া, নিতাইগঞ্জ, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ জনবহুল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

প্রচার কার্যক্রমে জেলা তথ্য অফিসার রীনা পারভীন এর নেতৃত্বে কর্মচারীরা অংশ নেন। এ সময় পথচারী, দোকানদার ও যানবাহনের চালকদের মাঝে সড়ক প্রচারের মাধ্যমে ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার বংশবিস্তার রোধ এবং বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র। নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জেলা তথ্য অফিসের মাধ্যমে আমরা তৃণমূল পর্যন্ত এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, আগামী দিনগুলোতেও উপজেলা পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক প্রচার অব্যাহত থাকবে। পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ ও বাজার কমিটির মাধ্যমে প্রচারণা জোরদার করা হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পানি জমে থাকলে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই সপ্তাহে অন্তত একদিন ‘পরিচ্ছন্নতা দিবস’ পালন করে জমে থাকা পানি ফেলে দেওয়ার পরামর্শ দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা