• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক শরীফ সুমন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৭ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে মাদক নির্মূল এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মহিউদ্দিন মাহমুদকে সভাপতি এবং শরীফ সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন মাহমুদ বলেন, “গত ১০ জুলাই এলাকাবাসী যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মিছিল করেছিল, তা প্রমাণ করে সাধারণ মানুষ মাদক থেকে মুক্তি চায়। আমাদের প্রধান দায়িত্ব হবে জনগণের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া। বাগে জান্নাত এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা কিশোর গ্যাংয়ের স্থান হবে না। আমরা কঠোরভাবে এসব সামাজিক ব্যাধি দমন করব।”

সাধারণ সম্পাদক শরীফ সুমন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সম্প্রতি ১০ জুলাইয়ের আন্দোলনের পর এলাকার মানুষ এখন অনেক বেশি সচেতন। আমরা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে বাগে জান্নাত এলাকাকে একটি আদর্শ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব।”

নতুন এই কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, মহিউদ্দিন মাহমুদ ও শরীফ সুমনের নেতৃত্বে একটি সক্রিয় পঞ্চায়েত পরিষদ গঠিত হওয়ায় এখন সামাজিকভাবে মাদক প্রতিরোধ করা অনেক সহজ হবে। এলাকার মুরুব্বি ও যুবসমাজ উভয়েই এই নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই চাষাড়া বাগে জান্নাত এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে। সেদিন এলাকাবাসী এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মাদকের মরণছোবল থেকে তরুণ সমাজকে বাঁচাতে এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে সাধারণ মানুষ যে শপথ নিয়েছিল, তার ধারাবাহিকতা বজায় রাখতেই এই পঞ্চায়েত পরিষদ গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা