• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সাধারণ সভা শেষে কবি ও সাংবাদিক এবং কাব্যছন্দ পাঠাগারের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এ,এস,এম এনামুল হক প্রিন্স ও সাংবাদিক নুরুজ্জামান কাওসার এর শারীরিক সুস্থতা কামনাসহ সকল অসুস্থ সাংবাদিকদের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়ে এবং প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মোনাজাত করা হয়।

১৮ জুলাই শনিবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ে উপস্থিত সকলকে নিয়ে এই দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস,এম, জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে এ সময় ইউনিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: শাহ আলম, শাহ্ আলম তালুকদার, মো: আসলাম মিয়া, এইচ,এম সেকান্দার মাস্টার, মোজাম্মেল হোসেন লিটন, এস, আর,হায়দার রানা, কাজী আনিসুল হক হীরা, সাজ্জাদ আহম্মেদ খোকন, মো: আবুল কালাম সরদার।

এ সময় কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি ও সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, সাংবাদিক জসিম উদ্দিন, কন্ঠ শিল্পী রিয়া খান, উজ্জ্বল,তারেকসহ প্রমূখ।

দোয়ার মোনাজাত পরিচালনা করেন মো: মেহেদী হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা