• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

জেলা পুলিশের উদ্যোগে যৌথ অভিযানে মাদকবিরোধী অভিযানে ০৫ জন আটক

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

  • ১৮ জুলাই ২০২৬ খ্রিঃ (শনিবার ) দুপুর ১২.০০ ঘটিকা হতে বিকেল ৪.৩০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানাধীন মধ্য নরসিংহপুর, দক্ষিণ মাইসদার ও গলাচিপা এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃর্ক যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই যৌথ অভিযানে মোট ০৫ (পাঁচ) জন মাদকসেবীদের আটক করা হয়। এদের মধ্যে ১। মোঃ ওয়াহিদুজ্জামান অনিক (৩৫), পিতা- মৃত ওমর আলী, সং মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড; ২। মো রাব্বি (১৮), পিতা-মনির হোসেন, সাং – আমতলা এনায়েত নগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩।মোহাম্মদ সামিউল (১৮), পিতা- মোহাম্মদ জয়নাল, সাং আমতলা এনায়েত নগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইয়াবা সেবনের জন্য বিজ্ঞ ভ্রাম্যমান আদালত এই আদেশ প্রদান করেন। অভিযান চলাকালে উদ্ধারকৃত ৪০০(চারশত) গ্রাম গাঁজা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

যৌথ অভিযানে আটককৃত অপর ০২ জন ১. আব্দুস সালাম(৩২), পিতা- মোহাম্মদ আলী, সাং- নরসিংপুর শামসুল আলমের মোড় এবং ২. সাদ্দাম(১৫), পিতা- সঞ্জু মিয়া, সাং- মাসদাইর পাকাপোল,উভয় থানা- ফতুল্লা, নারায়ণগঞ্জ’দের ফতুল্লা থানা হেফাজতে দেওয়া হয়। তাদেরকে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল)মোঃ শামীম হোসাইন সহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল এবং পুলিশ লাইন্স থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ এই অভিযানে উপস্থিত ছিল। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ প্রশাসন সূত্র থেকে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা