• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

খাল‌ খনন শেষ হলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : ড. জালাল উদ্দিন এমপি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৯ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে বিশ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এই কার্যক্রম শেষ করা সম্ভব হলে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে উঠবে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ১২টায় মতলব উত্তর উপজেলার মুন্সিরকান্দি- লবাইরকান্দি ব্রীজ হতে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রীজ পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। খালের মধ্যে মাছের পোনা অবমুক্ত করেন আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন’সহ নেতৃবৃন্দ।

ড. জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন পর পুনরায় খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি কাজে সহায়তা এবং মৎস্য চাষের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এই কর্মসূচির মাধ্যমে।

সাংসদ জালাল উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল খাল বাঁচানোর একটি আন্দোলন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। ফলে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দেশে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। পাশাপাশি কৃষির উন্নয়ন এবং পরিবেশগত উন্নতি হচ্ছে।

ড. জালাল উদ্দিন আরও বলেন, এক সময় দেশে অনেক বড় বড় খাল ছিল, যেগুলো অনেকটা নদীর মতো। সেসব জায়গায় পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সেগুলো সরু হয়েছে। শিল্প কলকারখানা গড়ে উঠেছে। বর্জ্যের স্তূপ হয়েছে। বিভিন্ন স্থানে অবৈধভাবে খাল দখল হয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেন’সহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা