• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালন, আলোচনা সভায় শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। “নতুন বাংলাদেশ বিনির্মাণে” শহিদদের আদর্শকে পাথেয় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মৌলানা মাইনুদ্দিন,শহীদ জুলাইযোদ্ধা দের অভিভাবক।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, আহত জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা আহত যোদ্ধা ও শহিদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও জুলাই যোদ্ধাদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মিলাদ মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা