• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: নারায়ণগঞ্জের ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে গৌরবময় অর্জনের পাশাপাশি “সবুজের অঙ্গীকার” কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষার বার্তা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় অনুষ্ঠান উপভোগের আয়োজন করা হয়।

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ নারায়ণগঞ্জ জেলা ৩টি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ক্যাটাগরিতে সোনারগাঁও উপজেলার ইউএনও, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা এবং শ্রেষ্ঠ কাব শিশু ক্যাটাগরিতে জেলার শিক্ষার্থী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার ৫১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে ন্যূনতম ৩টি করে বৃক্ষের চারা রোপণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জাতীয় পর্যায়ে জেলার এই অর্জনে গর্ব প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা