• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও থানা পর্যায়ের সেবার মান সরেজমিনে যাচাই করতে মঙ্গলবার ১৪-৭-২৬ইং ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

পরিদর্শনকালে তিনি থানার রেকর্ডপত্র, অভিযোগ গ্রহণ কেন্দ্র, হাজতখানা ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া দ্রুত সেবা পায় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন,
থানা হবে জনগণের আস্থার জায়গা। সেবা প্রার্থীদের সঙ্গে বিনয়ী আচরণ, অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক, চাঁদাবাজি ও ছিনতাই দমনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী থানাগুলোকে স্মার্ট ও জনবান্ধব করে গড়ে তোলার কাজ চলছে। এজন্য পুলিশ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পরিদর্শন শেষে তিনি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে জনসেবার মান আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, ফতুল্লা নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন এ সময় থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে থানার কার্যক্রমে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ফতুল্লা মডেল থানার ওসি জেলা প্রশাসককে থানার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন এবং সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক থানার পরিচ্ছন্নতা, ডিজিটাল সেবা এবং নারী ও শিশু সহায়তা ডেস্কের কার্যক্রম জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা