• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

পল্লীবন্ধুর ৭ম মৃত্যুবার্ষিকী: রংপুরে জাতীয় পার্টির স্মরণসভা ও দোয়া মাহফিল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের পল্লী নিবাসে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জাতীয় পার্টি আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, ‘পল্লীবন্ধু এরশাদ শুধু জাতীয় পার্টির নেতা নন, তিনি বাংলাদেশের উন্নয়ন ও পল্লীজনপদের রূপকার। তাঁর আদর্শ ও কর্মদর্শন ধারণ করে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করতে হবে। দেশের মানুষের আস্থা ও প্রত্যাশার জায়গা হিসেবে জাতীয় পার্টিকে গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

‎প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব বলেন, ‘পল্লীবন্ধুর রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক দর্শনই জাতীয় পার্টির সবচেয়ে বড় শক্তি। দেশের মানুষ আজও তাঁর উন্নয়নমুখী রাজনীতিকে স্মরণ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণমানুষের কল্যাণে জাতীয় পার্টিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’

‎সভাপতির বক্তব্যে মোস্তফা বলেন, ‘রংপুর পল্লীবন্ধুর রাজনৈতিক জন্মভূমি। তাঁর স্মৃতিকে ধারণ করে দলকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে হবে। পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’

‎এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, আনিছুর রহমান আনিস, জাহেদুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহসভাপতি শফিকুজ্জামান সোহেলসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎আলোচনা সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা