• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

ইউএনও ফয়েজ উদ্দিন এর মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চলাফেরার সীমাবদ্ধতা যেন থমকে দিতে পারেনি জীবনের গতি। সরকারি সহায়তা আর একজন কর্মকর্তার দ্রুত উদ্যোগে হুইলচেয়ার হাতে পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন নারায়ণগঞ্জ সদরের চর কাশীপুর এলাকার হাঁটাচলায় অক্ষম জয়া আক্তার বিথী।

সম্প্রতি বিথী একটি হুইলচেয়ারের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের কাছে আবেদন করেন। আবেদন পাওয়ার সাথে সাথেই তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে বিথীর জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেন।

মঙ্গলবার নিজ হাত দিয়ে বিথীর হাতে হুইলচেয়ার তুলে দেন মাননিক ইউএনও এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

হুইলচেয়ার হস্তান্তরকালে এস এম ফয়েজ উদ্দিন বলেন,
সরকারের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনা। জয়া আক্তার বিথীর মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ যেন সমাজে মর্যাদার সাথে চলতে পারেন, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তার আবেদন পাওয়ার পরপরই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি।

দীর্ঘদিন ধরে চলাফেরায় কষ্ট করে আসা জয়া আক্তার বিথী হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন,
আমি ভাবতেই পারিনি এত দ্রুত আমার আবেদন রাখা হবে। স্যার আমার পাশে না দাঁড়ালে হয়তো এটা সম্ভব হতো না। এখন আমি নিজের কাজ নিজে করতে পারব, বাইরে যেতে পারব। স্যারের কাছে এবং সরকারের কাছে আমি কৃতজ্ঞ।

স্থানীয়রা জানান, বিথীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল। হুইলচেয়ার পাওয়ায় তার দৈনন্দিন জীবনযাত্রা অনেক সহজ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন আরো বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়তার জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি চালু রয়েছে। যোগ্যরা আবেদন করলে দ্রুততম সময়ে সহায়তা দেওয়া হচ্ছে।

মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চর কাশীপুর ও সদর উপজেলা এলাকার বাসিন্দারা। তাদের মতে, একজন কর্মকর্তার সামান্য সহানুভূতিই বদলে দিতে পারে একটি মানুষের জীবন।তার এই কার্যক্রমের কারণে তাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা