• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে নতুন উদ্যোগ নিলো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের উদ্যোগে সোমবার সদর উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে শিক্ষা কার্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী করতে কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড হস্তান্তর করা হয়।

বিতরণ অনুষ্ঠানে এস এম ফয়েজ উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ। প্রতিটি স্কুলে গাছ লাগিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে পরিচর্যা করানো হবে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে। ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে ক্লাসরুমগুলো স্মার্ট ক্লাসরুমে রূপান্তরিত হলে পড়াশোনা আরও আকর্ষণীয় ও ফলপ্রসূ হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার, শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষকরা জানান, ইন্টারেক্টিভ বোর্ড পাওয়ায় শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া পাঠদান সহজ হবে এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়বে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে সদর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্মার্ট ক্লাসরুমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা