• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে আলোচিত পৃথক দুটি ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। অভিযানে মোট ৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন মালামাল এবং একটি শটগান উদ্ধার করা হয়।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক জাপান প্রবাসী পরিবারের গাড়ি থামিয়ে ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর তদন্তে নেমে সোনারগাঁ থানা পুলিশ চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ ৪ জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়াপ্লট এলাকার একটি ঝোপঝাড় থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

এ মামলার আরও একজন আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার সদস্যদের দুটি শটগান লুটের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে। তার স্বীকারোক্তির ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। বাকিদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা