• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১২২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

টানা বৃষ্টি ও উজানের ঢলে চট্টগ্রামসহ দেশের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

সরেজমিনে দেখা গেছে, নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার ও কবরস্থান পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। বিশুদ্ধ পানি, খাবার ও জরুরি চিকিৎসার সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেক এলাকায় মৃত ব্যক্তির লাশ দাফনের জন্যও শুকনো জায়গা পাওয়া যাচ্ছে না।

বন্যা কবলিত মানুষজন এখন উঁচু স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

এই দুর্যোগে সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা থানা মানবাধিকার কমিশনের সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান উজ্জল।

তিনি বলেন, সাধারণ জনগণ, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই। এখনই সময় যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার।

বন্যার্তদের জন্য জরুরি ভিত্তিতে আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি, বস্ত্র, প্রয়োজনীয় সামগ্রী ও চিকিৎসা সহায়তা পাঠানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আমার অবস্থান থেকেও আমি বন্যার্তদের জন্য বিভিন্ন প্রকার সহায়তা সামগ্রী পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি এবং খুব দ্রুত তা পৌঁছানোর ব্যবস্থা করব।

সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, একটু সহায়তাই হতে পারে কারো জীবনের আশা। আসুন ভালোবাসা ও সহযোগিতার বাংলাদেশ গড়ি। মানবতার কল্যাণে এক হয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের সমন্বিত চলমান উদ্যোগ চলমান রাখা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি সবার উদ্দেশে বলেন, যার যেখানে যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে এগিয়ে আসুন। আল্লাহ আমাদের সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা