• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আনার আশ্বাস ইউএনওর নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান বিএম ইউনিয়ন স্কুলে ডেঙ্গু প্রতিরোধে নাসিকের মশক নিধন হ্যান্ড স্পে ওষুধ দেওয়া হয় রূপগঞ্জে বদলি ও অবসরজনিত বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায়- জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য: এসপি মিজানুর রহমান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার [৯ জুলাই] সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং দুপুর ১২টায় জুন মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

তিনি বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত না করে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। যেকোনো সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব।”

সভায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন আড়াইহাজার থানার এসআই অজিত চন্দ্র বর্মন। শ্রেষ্ঠ এএসআই হন ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খান। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত হন ফতুল্লা থানার এসআই নন্দন চন্দ্র সরকার।

এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই মো. শরীফুল হাসান সম্মাননা পান।

ক্লুলেস মামলা উদ্ঘাটনে বিশেষ অবদানের জন্য ফতুল্লা থানার এসআই মো. রফিক (বিপিএম), এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই মনির হোসেন এবং রূপগঞ্জ থানার এসআই মো. ফজলে রাব্বীকে পুরস্কৃত করা হয়।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা বিশেষ শাখার এসআই মো. শরীফ হোসেন, এসআই আশরাফুল সিকদার, এএসআই মো. সোহেল চৌধুরী, ওয়াচার কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল তারেক মিয়াকেও পুরস্কৃত করা হয়।

পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার [ক্রাইম অ্যান্ড অপস] তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুন ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি, গ্রেফতার ও মামলা নিষ্পত্তির চিত্র তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় র‍্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী সকলের উদ্দেশে বলেন, “জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। পেশাদারিত্ব, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং মামলার তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা