• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আনার আশ্বাস ইউএনওর নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান বিএম ইউনিয়ন স্কুলে ডেঙ্গু প্রতিরোধে নাসিকের মশক নিধন হ্যান্ড স্পে ওষুধ দেওয়া হয় রূপগঞ্জে বদলি ও অবসরজনিত বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী

দেশের অর্থনৈতিক সঙ্কট উদ্বেগজনক : বিকল্পধারা বাংলাদেশ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৭ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) ঢাকার বারিধারায় বিকল্পধারা বাংলাদেশের স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হয়। জুলাই যেন আনুষ্ঠানিকতার ফ্রেমে আবদ্ধ না হয়ে যায় সেজন্য সরকার সতর্ক থাকতে হবে। জুলাই আন্দোলন চলাকালে বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ডাঃ বি চৌধুরীর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি রোগ শয্যায় থেকে বলেছিলেন, ‘বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী যে শান্তিপূর্ণ আন্দোলনের সূচনা করেছে তা গত জুলাই মাসের ১৬ তারিখ থেকে একটি দুঃখজনক রক্তক্ষয়ী ঘটনা প্রবাহের জন্ম দিয়েছে যা এখনো বিরাজমান। গোটা জাতি আজ রক্তাক্ত এবং শোকে মুহ্যমান। একথা বিশ্বাস করতে কষ্ট হয় যে, আমাদের নিজেদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরই সন্তানদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে এবং শত শত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে হত্যা করেছে। এমনকি ছোট শিশুরাও এই নৃশংস হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি। হাজার হাজার ছাত্র-জনতাকে গ্রেফতার করা হয়েছে এবং এই নির্যাতন এখনো চলমান। আমি দ্ব্যর্থহীন

কন্ঠে বলতে চাই, আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা একটি ক্ষমাহীন অপরাধ এবং কোন রাজনৈতিক দোহাই দিয়ে এটাকে গ্রহণযোগ্য করার কোন সুযোগ নেই। জাতিকে রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। আমাদের মনে রাখতে হবে – রাজনীতি, দল, সরকার অথবা ক্ষমতা কোন কিছুই আমাদের সন্তানদের জীবনের থেকে অধিক মূল্যবান নয়। আমি দেশের সুশীল সমাজ, সকল পেশাজীবী এবং সর্বস্তরের জনসাধারণকে ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।’ এই সংবেদনশীল বিবৃতিটি ৩ আগস্ট ২০২৪ তারিখে বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বের সাথে প্রকাশিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা।

স্থানীয় সরকার নির্বাচনে খসড়া বিধিমালার উপর দল যে মতামত নির্বাচন কমিশনে জমা দিয়েছে সে বিষয়ে উপস্থিত প্রেসিডিয়াম সদস্যদের অবহিত করা হয়। দলের অডিট রিপোর্ট প্রস্তুতির বিষয়টি বিস্তারিত আলোচনা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে অডিট রিপোর্ট কমিশনে জমা দেয়া হবে। বলে সিদ্ধান্ত হয়য। দেশের অর্থনৈতিক সঙ্কট উদ্বেগজনক। এই সঙ্কট থেকে উত্তরণের জন্য সরকারকে দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের অর্থনীতির উপর আশাব্যঞ্জক প্রভাব ফেলবে বলে সভায় মন্তব্য করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় দলের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে দল এবং দেশের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে কথা বলবেন। প্রতি মাসের প্রথম শনিবারে নিয়মিত প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হবে।
প্রেসিডিয়াম সভায় উপস্থিত ছিলেন, মোঃ ওয়াসিমুল ইসলাম, মহসিন চৌধুরী, জুবরান গাজী, শেখ সূচিত জাহান স্নেহা এছাড়া উপস্থিত ছিলেন ড. নোমান, আমিনুল ইসলাম বুলু, জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা