• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আনার আশ্বাস ইউএনওর নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান বিএম ইউনিয়ন স্কুলে ডেঙ্গু প্রতিরোধে নাসিকের মশক নিধন হ্যান্ড স্পে ওষুধ দেওয়া হয় রূপগঞ্জে বদলি ও অবসরজনিত বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী

নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৩ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দিনব্যাপী বার্ষিক বনভোজনের আয়োজন করেছে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে ক্লাবের সদস্যরা সিলেটের জাফলং ও ভোলাগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

ক্লাব সূত্রে জানা যায়, ২০২২ সালে গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. মনিরুল আলমকে সভাপতি এবং সাবেক নাগরিক টেলিভিশনের সোনারগাঁও-বন্দর প্রতিনিধি আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এরপর কাচপুর মেগা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভাড়াকৃত কার্যালয় থেকে ক্লাবটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বার্ষিক বনভোজন উপলক্ষে গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় সভাপতি মো. মনিরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন মাসুমের সমন্বয়ে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল সড়কপথে সিলেটের উদ্দেশে যাত্রা করে।

দীর্ঘ রাতের ভ্রমণ শেষে শুক্রবার সকালে সিলেটে পৌঁছে সদস্যরা প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর আগুন পাহাড় পরিদর্শন শেষে জাফলংয়ে জেলা পরিষদের ডাকবাংলো রেস্ট হাউসে অবস্থান নেন। দুপুরের খাবারের পর সদস্যরা জাফলং জিরো পয়েন্ট, ঝর্ণা এলাকা, খাসিয়া পল্লী, চা-বাগানসহ আশপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। রাতে রেস্ট হাউসে অবস্থানকালে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ক্লাবের পরিচয়পত্র ও গোলাপি রঙের টি-শার্ট বিতরণ করা হয়।

বনভোজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সভাপতি মো. মনিরুল আলম ও তার সহধর্মিণী আশরাফুন নাহার কাকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন মাসুম, সাইফুল ইসলাম, তুষার, সুজন, হাবিবুর রহমান, ডা. আরমান, মোহাম্মদ তারিকুল ইসলাম, ইব্রাহিম সুমন, হারুনুর রশিদ, আশিকুর রহমান আশিকসহ ক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিরা।

শনিবার (৪ জুলাই) সকালে নাস্তা শেষে সদস্যরা জাফলং থেকে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় যান। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে বিকেলে সবাই নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন।

ভ্রমণ শেষে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হানিফ সদস্যদের পক্ষ থেকে সভাপতি মো. মনিরুল আলম ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে সফলভাবে বার্ষিক বনভোজনের আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, পেশাগত ব্যস্ততার মধ্যেও এমন একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা