• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

শিশু, কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে সচেতনতা বাড়াতে বন্দরে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নারায়ণগঞ্জ  নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ডায়ালগের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় মে-জুন ২০২৬ মেয়াদে Community Engagement and Social Behavior Change [CE-SBC] activities on Alternative Learning Pathways and empowerment of adolescents issues বিষয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবদুল জলিল।

মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, “প্রচলিত শিক্ষার বাইরে বিকল্প শিক্ষাপথ কিশোর-কিশোরীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। সামাজিক আচরণ পরিবর্তনের মাধ্যমে তারা যেন আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হয়ে ওঠে, সে লক্ষ্যেই এই কার্যক্রম। পরিবার ও সমাজকে তাদের পাশে দাঁড়াতে হবে।”

ডায়ালগে স্থানীয় কিশোর-কিশোরী, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় কিশোর বয়সে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা এবং কিশোরীদের ক্ষমতায়নের বিষয়গুলো তুলে ধরা হয়।

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা ও আয়োজন করেন। তিনি বলেন, “ইউনিসেফের সহায়তায় আমরা মাঠ পর্যায়ে সচেতনতা বাড়িয়ে কিশোর-কিশোরীদের বিকল্প শিক্ষা ও ক্ষমতায়নের বার্তা পৌঁছে দিতে কাজ করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা