• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে- কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না : ডিসি মো:রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-এর আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘আসুন শিশুশ্রম না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে আজ সোমবার র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। শিশুরা থাকবে স্কুলে, খেলার মাঠে, কারখানায় নয়।

তিনি আরও বলেন, শিল্প কারখানার মালিকদের প্রতি আহ্বান, আপনারা শোভন কর্মপরিবেশ নিশ্চিত করুন এবং ১৮ বছরের নিচে কোনো শিশুকে নিয়োগ দেবেন না। এটি শুধু আইনের বাধ্যবাধকতা নয়, এটি মানবিক দায়িত্বও।

সভায় বক্তারা শিশুশ্রমের কুফল, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় চেম্বার অফ কমার্স , বিকেএমইএ, কলকারখানায় , হোটেল মালিক, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা