• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত

ত্যাগী ও পরীক্ষিত কর্মীরাই যুবদলের নেতৃত্বে আসবে: জিয়াউর রহমান জিয়া

নিজস্ব প্রতিবেদক / ৭৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেছেন, হামলা, মামলা ও নির্যাতন উপেক্ষা করে যারা দলের কর্মসূচি সফল করেছে, তারাই আগামী দিনে যুবদলের নেতৃত্বে আসবে। মাদকের সঙ্গে যাদের সামান্যতম সম্পৃক্ততারও প্রমাণ পাওয়া যাবে, তারা কোনোভাবেই যুবদলের নেতৃত্বে আসতে পারবে না।

তিনি আজ শনিবার (২৭ জুন) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রয়াত পিতা-মাতা এবং বিএনপির প্রয়াত নেতা বিএনপির ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি পর্যায়ক্রমে অ্যাড. কামরুল ইসলাম, আহসানুল হক ফটিক, আতিক উল্ল্যাহ সরকারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান জিয়া বলেন, যুবদল একটি আদর্শভিত্তিক সংগঠন। ত্যাগী, পরীক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। কোনো ধরনের বিতর্কিত ব্যক্তি বা মাদকের সঙ্গে জড়িত কাউকে যুবদলের নেতৃত্বে স্থান দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, যুবদল নেতা দেলোয়ার হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী নাজমুল, মহসিন বেপারী, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আল ইসলাম প্রধান, সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা