• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

কলাকান্দা ইউনিয়নের‌ হানিরপাড়বাসী ব্যবসায়ীদের‌‌ সাথে চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলামের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক / ৬৮ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

 

কলাকান্দা ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন ও একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবামূলক ইউনিয়ন পরিষদ গঠনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হানিরপাড় গ্ৰামের ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সফিকুল ইসলাম।

শনিবার (২৭ জুন) দুপুরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কলাকান্দা ইউনিয়নের‌ হানিরপাড় গ্ৰামের বাসিন্দা ছেংগারচর বাজারের ব্যবসায়ীদের‌‌ সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এসময় দেশ ও জাতির উন্নয়ন কামনা করে মোনাজাত করা হয়।

চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম বলেন, সুখে-দুঃখে আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আজীবন আপনাদের সেবক হয়ে পাশে থাকতে চাই। দলমত নির্বিশেষে সকলের পরামর্শ ও সহযোগিতায় একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে আমি আপনাদের মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছি।

আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন, তিনি রাজনীতি বা জনপ্রতিনিধিত্বকে কখনো ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে দেখেন না। বরং মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে মহান সৃষ্টিকর্তা তাকে ব্যবসায় সফলতা দিয়েছেন এবং তিনি সেই অর্জনে সন্তুষ্ট। এখন তিনি নিজের অভিজ্ঞতা, সামর্থ্য ও সামাজিক দায়বদ্ধতা থেকে কলাকান্দা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান।

তিনি জানান, চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার অনেক আগ থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। মসজিদ, মন্দির, শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করেছেন। এছাড়াও ঈদ, পূজা ও বিভিন্ন উৎসবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করেছেন।

তার মতে, একটি আধুনিক ও সুন্দর সমাজ গঠনের জন্য প্রয়োজন সবার অংশগ্রহণ এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব। তিনি কলাকান্দা ইউনিয়নকে একটি মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে চান। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তিনি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা