• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনানিতে আপত্তি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধে ১২ ওয়ার্ডে ১৪টি ফগার মেশিন বিতরণ করল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৬ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

আনন্দ-উচ্ছ্বাস আর আবেগঘন পরিবেশে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে আজ মঙ্গলবার একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাজহারুল আলম খান পাভেল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নবীনরা, তোমরা জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলা নিয়ে এগিয়ে যাবে। আর বিদায়ী শিক্ষার্থীরা, পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সঙ্গে লিখবে, সততা নিয়ে ভালো ফল করবে। তোমাদের সাফল্যই আমাদের গর্ব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব। তিনি শিক্ষার্থীদের মেধা, মন ও মানবিক গুণাবলি বিকাশে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনও বলেন, “ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াটাই বড় অর্জন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মো. লিয়াকত হোসেন এবং অধ্যক্ষ ও এডহক কমিটির সদস্য সচিব মো. আজিজুর রহমান। অধ্যক্ষ তার বক্তব্যে পরীক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নবীনদের কলেজের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সিনিয়র শিক্ষক শ্রী পার্থ শারদী দাস, কলেজের প্রভাষক নাজমুল হুদা, সুমাইয়া আক্তার, তানিয়া আক্তার, তানিয়া সুলতানা ও প্রভাষক আবুল কালাম আজাদ।

নবীন শিক্ষার্থীদের ফুল ও ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এইচএসি পরীক্ষার্থীদের পরীক্ষায় সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুরো আয়োজনজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা