• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আনার আশ্বাস ইউএনওর নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান বিএম ইউনিয়ন স্কুলে ডেঙ্গু প্রতিরোধে নাসিকের মশক নিধন হ্যান্ড স্পে ওষুধ দেওয়া হয় রূপগঞ্জে বদলি ও অবসরজনিত বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী

মোহনপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান পদ প্রত্যাশী‌ আরিফ উল্লাহ মুন্সী

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মতলব উত্তর উপজেলা আসন্ন ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রত্যাশী মো. আরিফ উল্লাহ মুন্সী উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা করার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে ৭নং মোহনপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও সেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে চান মো. আরিফ উল্লাহ মুন্সী। তার পরিকল্পনায় রয়েছে গ্রামীণ সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের প্রয়োজনীয় সহায়তা এবং ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করা।

এছাড়াও তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চান বলেও ঘনিষ্ঠজনদের মাধ্যমে জানা গেছে।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের একটি মূল্যবান ভোট ও সঠিক সিদ্ধান্ত আমাদের ইউনিয়নের ভাগ্য বদলে দিতে পারে। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিময় মোহনপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই।

দেশে ফিরে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন প্রজন্মের নেতৃত্ব ও প্রবাসে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে মো. আরিফ উল্লাহ মুন্সী ৭নং মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় ইতিবাচক ভূমিকা রাখবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা