• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনানিতে আপত্তি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে : শান্তা ফারজানা

নিজস্ব প্রতিবেদক / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদ সভা

নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা বলেছেন, জামায়াত-এনসিপি ১১ দলীয় স্বাধীনতা বিরোধী জোট কেবল বিরোধী দল হতেই এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে-গুম করবে; কথা বলার অধিকার কেড়ে নেবে। এদেরকে এখনই থামান; তা না হলে ধর্মের দোহাই দিয়ে ইসলামের ক্ষতি, দেশের ক্ষতি, শিক্ষার ক্ষতি, সমাজের ক্ষতি, সভ্যতার ক্ষতি তারা করবেই। কারণ, তাদের রাজনীতির লক্ষ্য ক্ষমতা, ধর্ম-মানবতা-শিক্ষা-সমাজ বা সভ্যতা নয়।

রাজধানীতে সাংবাদিককে হত্যার উদ্যেশ্যে হামলার প্রতিবাদে ২৩ জুন নতুনধারা বাংলাদেশ এনডিবির কার্যলয়ে এক তাৎক্ষণিক প্রতিবাদ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন,  এ সরকারের চোখে কাঠের চশমা পরিয়ে এনসিপি-জামায়াতসহ ১১ দলীয় স্বাধীনতা বিরোধী জোট দ্রব্যমূল্য বাড়াতে সিন্ডিকেটকে সহায়তা করছে, দুর্নীতিকে ধর্মের আড়ালে পৃষ্টপোষকতা করছে, ক্ষমতায় আসতে এয়ানতের নামে মানুষের রক্ত পানি করা টাকা উঠিয়ে নিচ্ছে, ছাত্র-যুবদেরকে ব্যবহার করে মব-হানাহানি-খুনাখুনি-ধর্ষণকে উসকে দিচ্ছে। যে কারণে বৈষম্য দূর করার কথা বলে বিরোধী দল হয়ে এখন বৈষম্য দূর করার খবর নাই, দ্রব্যমূল্য কমানোর খবর নাই, দুর্নীতি থামানোর খবর নাই, খুন-ধর্ষণ থামানোর খবর নাই, তাদের কেবল জুলাই চাই, সুরক্ষা চাই; এই সব হয়েনাদেরকে দেশের মানুষ সহিংসতা বন্ধ না করলে কঠোরভাবে প্রতিহত করতে তৈরি হচ্ছে।

সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ভাইস চেয়ারম্যান এ্যাড. হামিদুজ্জামান, জাতীয় শ্রমিকধারার আহবায়ক বাবুল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ এসময় আরো বলেন, জনগণ আওয়ামী লীগ বোঝে না, বিএনপি বোঝে না, নতুনধারা বোঝে না। বোঝে কেবল লোভ মোহহীন-দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এমপি হওয়ার পর প্রতারণার মধ্য দিয়ে জনগণকে বোকা বানানোর খেসারত দিতে হবে। আর এ কারণেই সারাদেশে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অধিকার আদায়ের জন্য। সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা