• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প শিক্ষাধার গুরুত্ব তুলে ধরতে আড়াইহাজারে অনুষ্ঠিত হলো কমিউনিটি ডায়ালগ। নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস এর আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় রবিবার সকালে উপজেলার উজান গোবিন্দী বিনাইচর উচ্চ বিদ্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় মে-জুন ২০২৬ মেয়াদে চলমান Community Engagement and Social Behavior Change বা CE-SBC কার্যক্রমের অংশ হিসেবে এই ডায়ালগের আয়োজন করা হয়। ডায়ালগের বিষয় ছিল “Alternative Learning Pathways and empowerment of adolescents issues” অর্থাৎ বিকল্প শিক্ষাধারা এবং কিশোর-কিশোরীর ক্ষমতায়ন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, প্রথাগত শিক্ষার বাইরে কারিগরি, বৃত্তিমূলক ও বিকল্প শিক্ষাধার মাধ্যমে ঝরে পড়া কিশোর-কিশোরীদের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব। একইসঙ্গে বাল্যবিবাহ, শিশুশ্রম ও লিঙ্গবৈষম্যের মতো সামাজিক কুপ্রথা মোকাবিলায় পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকার উপর জোর দেওয়া হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি উন্নয়নে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলেই একটি সুরক্ষিত ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

জেলা তথ্য অফিসার বলেন, ইউনিসেফের সহায়তায় নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় এ ধরনের কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রম চলবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে আচরণগত পরিবর্তন এনে শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার সুরক্ষা ও বিকাশের পথ সুগম করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা