• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Headline
চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৯১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

ভূমি ব্যবস্থার অটোমেশন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি উদ্যোগ ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ দ্রুত ও নির্ভুল ডাটা এন্ট্রির ওপর জোর দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বুধবার (১৭ জুন ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, , ম্যানুয়াল পদ্ধতির জটিলতা ও বিলম্ব কমিয়ে ভূমি অধিগ্রহণ ও রিকুইজিশন প্রক্রিয়াকে স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করতে ‘Land Acquisition and Requisition Management System’ সফটওয়্যার চালু করা হয়েছে। এ প্ল্যাটফর্মে নোটিশ, প্রস্তাব, মূল্যায়ন, ক্ষতিপূরণ প্রদানসহ পুরো প্রক্রিয়ার ডাটা সংরক্ষণ করা হবে। ফলে সেবাগ্রহীতারা ঘরে বসেই আবেদনের অগ্রগতি জানতে পারবেন।

তিনি আরো বলেন, “সফটওয়্যারের সুফল পেতে হলে প্রাথমিক ডাটা এন্ট্রিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল বা অসম্পূর্ণ তথ্য পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। তাই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নির্ভুল তথ্য আপলোড করতে হবে। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে ভূমি সেবাকে আমরা আরও সহজ করব।”
সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যেকোনো কারিগরি সমস্যায় দ্রুত সমাধানের জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণের নির্দেশও দেন তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ডাটা এন্ট্রির অগ্রগতি পর্যালোচনা করেন এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসনের রাজস্ব শাখার কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। তারা সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেন এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা