• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

জনগণের আস্থা ও আশার প্রতীক, ত্যাগী এবং আপোসহীন নেতা গাজী মনির হোসেন

নিজস্ব প্রতিবেদক / ৭১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

আন্দোলন সংগ্রামে সিদ্ধিরগঞ্জের রাজপথ কাঁপানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের লড়াকু সৈনিক গাজী মনির হোসেন একজন সাদা মনের মানুষ।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন একজন নির্যাতিত বিএনপির ত্যাগী কর্মী।

তিনি ঔসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কের চিটাগাং রোড রাজপথে একাধীকবার মিছিল করেন।

নিরহংকারী সাদা মনের মানুষ ত্যাগী এই নেতা
গাজী মনির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সরাসরি রাজপথের আন্দোলনে অংশগ্রহণ করে ছাত্র আন্দোলনকে বেগবান করেছেন।

ঐসময় তিনি শিক্ষার্থীদের মাঝে শুকনো খাবার ও ঔষধ পানি বিতরণ করে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন।

এ ছাড়াও তিনি আন্দোলনে আহত শিক্ষার্থী ও বিএনপি কর্মীদেরকে চিকিৎসা সেবা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন এর রাজনৈতিক জীবন ও আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা তথ্য ও আলোচনা রয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান,
তিনি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে করেছেন । বিশেষ করে বিগত আওয়ামীলীগ শাসনামলে রাজনৈতিক অস্থিরতার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড ও নারায়ণগঞ্জ সদর চাষাড়া এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি দুইবার গুলিবিদ্ধ হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত গাজী ইসমাইল হোসেনের ছোট ভাই। রাজনৈতিক জীবনে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন ও যুবদলের সদস্য এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও যুবদলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন বলে জানা গেছে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তৎকালীন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার এবং সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

এছাড়া বিগত আওয়ামী শাসনামলে রাজনৈতিক মামলার মুখোমুখি হয়ে দীর্ঘ সময় ফেরারি জীবন যাপন করেছেন বলেও স্থানীয় সূত্রগুলো দাবি করে। প্রায় ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গাজী মনির হোসেন এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বর্তমানে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা