• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান বিএম ইউনিয়ন স্কুলে ডেঙ্গু প্রতিরোধে নাসিকের মশক নিধন হ্যান্ড স্পে ওষুধ দেওয়া হয় রূপগঞ্জে বদলি ও অবসরজনিত বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা

ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকন এর গণসংযোগ ও কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক / ১০৯ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকন।

সোমবার (১৫ জুন) পৌরসভার ৩নং ওয়ার্ড’সহ বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নিজের পক্ষে সমর্থন প্রার্থনা করছেন। পাড়া-মহল্লায় ও চায়ের দোকানে ভোটারদের সাথে কুশল মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৬ সালে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকন গণসংযোগ ও কুশল বিনিময় করছেন। ভোটার, ব্যবসায়ী‌ ও শ্রমজীবী মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন।

এসময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে সারোয়ারুল আবেদীন খোকন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে গিয়ে স্থানীয়দের তার উন্নয়ন পরিকল্পনা‌ তুলে ধরেন। স্থানীয়রা আগ্রহের সঙ্গে তার বক্তব্য শোনেন এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মতামত বিনিময় করেন।

গণসংযোগে সারোয়ারুল আবেদীন খোকন
“আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নাগরিকবান্ধব ছেংগারচর পৌরসভা গড়ে তুলতে চাই। পৌরবাসীর প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে।”

তিনি আরও বলেন, পৌরসভাটি কাগজে কলমে প্রথম শ্রেণীর। পৌরবাসী তৃতীয় শ্রেণীর নাগরিক সুযোগ-সুবিধাও‌ পাচ্ছে না।
তিনি বলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশে আমি মাঠে কাজ করছি। তাঁর সার্বিক সহযোগিতায় পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, সুপেয় পানির নিশ্চয়তা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, তরুণদের কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন তিনি। পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনসম্পৃক্ত পৌর প্রশাসন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রযুক্তিনির্ভর ও কার্যকর পৌর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন সম্ভাব্য এই মেয়র প্রার্থী।

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় অনেকেই জানান, দীর্ঘদিন পর কোনো সম্ভাব্য প্রার্থীকে সরাসরি মানুষের কাছে এসে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা