• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রচণ্ড রৌদ্রের প্রখরতা ও তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি দিতে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও ট্রাফিক সদস্যদের মাঝে ঠান্ডা পানি, ওরস্যালাইন ও বিস্কুট বিতরণ করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২ টায় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আহ্বানে সাড়া দিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ মানবিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

ঠান্ডা পানি হাতে পেয়ে এক অটোরিকশাচালক বলেন, “এত রোদের মধ্যে গাড়ি চালানো অনেক কষ্টের। কিছুক্ষণ পরপরই গলা শুকিয়ে যায়। ঠান্ডা পানি খেয়ে প্রাণটা জুড়ালো।”

দায়িত্বরত এক ট্রাফিক সদস্য বলেন, “রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হয়। পানির তৃষ্ণায় কষ্ট পাই। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দেওয়া ঠান্ডা পানি, খাবার ও ওরস্যালাইন পেয়ে খুব উপকার হলো। এই মানবিক কাজের জন্য আমরা কৃতজ্ঞ।”

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আরজু বলেন, “জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আহ্বানে সাড়া দিয়ে আমরা মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করছি। তীব্র গরমে বিভিন্ন কর্মরত পেশাজীবি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।”

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “জীবিকার তাগিদে মানুষকে এই প্রখর রোদে বের হতে হচ্ছে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও ট্রাফিক পুলিশ ভাইদের কষ্ট আমরা দেখছি। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা। আমরা চাই, এই রৌদ্রের তাপদাহে সবাই যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াক।”

স্থানীয় নাগরিকরা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আসলাম মিয়া, মো: জসিম উদ্দিন ও মনিরুজ্জামান মনির সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা