• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের

নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের কল্যাণী খাল দখলমুক্ত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মিষ্টির দোকান এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।

অভিযানে খালের ওপর ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে কয়েকটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস কারখানাসহ ব্যক্তিমালিকানাধীন স্থাপনার অবৈধ অংশ অপসারণের কাজ শুরু হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কল্যাণী খালের বিভিন্ন অংশ প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ বাড়ছিল।

সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ বলেন, খাল সম্পূর্ণরূপে দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। সরকারি খাল, নদী ও জলাশয় রক্ষায় জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কল্যাণী খাল দখলের কারণে কাশীপুর, ভোলাইলসহ আশপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। খাল উদ্ধার হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং কৃষিকাজেও সুবিধা হবে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, খাল দখলদারদের তালিকা করে পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। পাশাপাশি খালের দুই পাড়ে সীমানা নির্ধারণ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা