• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের

টিম খোরশেদের উদ্যোগে ফ্রি এম্বুলেন্স সেবার উদ্বোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১১৫ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

‘সবার আগে বাংলাদেশ, হৃদয়ে নারায়ণগঞ্জ’ এ স্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জবাসীর কল্যাণে ফ্রি এম্বুলেন্স সেবার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে টিম খোরশেদ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টিম খোরশেদ এর প্রধান সমন্বয়কারী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাঃ এস.এম জিয়াউদ্দিন হায়দার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীতে চিকিৎসাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাকে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর করার লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে ৭ থেকে ৮টি সুপারস্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। সুপারস্পেশালাইজড হাসপাতালের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে নারায়ণগঞ্জের ক্ষেত্রে মেডিকেল কলেজের চেয়ে আগে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রয়োজন, যেখানে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো জরুরি স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, সদর ইউএনও এস.এম ফয়েজউদ্দিন, চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল মোর্শেদ সারোয়ার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা জামায়াতের সাবেক সভাপতি মঈনুদ্দিন আহমেদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা