• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline
চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ মতলব উত্তরে তিন মাসে ৭৮ কিশোর গ্যাং সদস্য আটক, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১ সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : আলমগীর সরকার অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির

নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ) কর্তৃক নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন একটি অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ আজ বৃহস্পতিবার (০৪-০৬-২০২৬) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, নৌবাহিনী ও ডিইডব্লিউ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনীর চলমান আধুনিকায়নের ধারাবাহিকতায় এবং ভবিষ্যৎ অপারেশনাল চাহিদা বিবেচনায় নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডিইডব্লিউতে দেশীয় প্রযুক্তিতে ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। গত ৩০ জুন ২০২৪ তারিখে কিল-লেয়িং অনুষ্ঠানের মাধ্যমে ক্রেনটির নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। ৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতা বিশিষ্ট ফ্লোটিং ক্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১০.৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। ৭০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন এই প্ল্যাটফর্মটি জেটি এবং সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে। পাশাপাশি ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম ও বিভিন্ন নৌ-উপকরণ উত্তোলন, স্থানান্তর এবং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কার্যক্রম অধিক দক্ষতা ও নিরাপত্তার সাথে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশীয় কারিগরি দক্ষতা, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্মিত ক্রেনটি দেশের জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতার একটি উজ্জ্বল প্রতিফলন।

আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব সক্ষমতায় নির্মিত ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে। এটি জাতীয় প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জন, দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ডিইডব্লিউ বিভিন্ন সামুদ্রিক প্ল্যাটফর্ম নির্মাণের মাধ্যমে দেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় জেলা প্রশাসক বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের মাটিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও দক্ষতায় নির্মিত এই ফ্লোটিং ক্রেন আমাদের জন্য গর্বের। ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড দেশের শিল্প ও প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসনীয়। এই প্রতিষ্ঠান শুধু নৌবাহিনীর সক্ষমতাই বাড়াচ্ছে না, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতেও ভূমিকা রাখছে। জেলা প্রশাসন সবসময় এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা