• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ মতলব উত্তরে তিন মাসে ৭৮ কিশোর গ্যাং সদস্য আটক, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১ সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : আলমগীর সরকার অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির

চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন মাঠে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করলেন বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক জাহিদ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ মে সকাল ৮টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন নগরীর ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

প্রধান জামাতে অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামানসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী এবং এলাকার সহস্রাধিক মুসল্লি।

জামাতের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। নামাজ শেষে মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

নামাজ শেষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ অন্যান্যরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া ঈদুল আজহা উপলক্ষে নগরীর ডিসি হিলের সরকারি বাংলোতে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এ সময় ডিসির বাংলো ঈদের আনন্দে মুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা